আগামী নির্বাচন সরকারের অধীনে হবে : মাহবুব-উল আলম হানিফ
রাজনীতি

আগামী নির্বাচন সরকারের অধীনে হবে

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,বিএনপি দেশের ভালো চায় না। বাংলাদেশ আওয়ামীলীগকে হুমকি দেন অবাক হয়ে যেতে হয়।

আরও পড়ুন : এবার জেলাতেও প্রথম ঈশ্বরগঞ্জ ভূমি অফিস

আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে সব দল অংশ গ্রহণ করুক সেটা আমরা চাই। জাতীয় নির্বাচন হবে সংবিধান সম্মত ভাবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে।

শনিবার (২০ নভেম্বর) শনিবার দুপুর ১টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলা পাচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি গঠন

বিএনপি কে উদ্দেশ্য করে মাহবুবউল হক হানিফ বলেন, যদি নির্বাচন অধীক গ্রহণ যোগ্য ও ক্রটি মুক্ত করতে আপনাদের যদি কোন পরামর্শ থাকে সংবিধানের মধ্যে থেকে আপনারা দিতে পারেন। অবশ্যই সেটা বিবেচনা করবে সরকার সেটা বিবেচনা করবে নির্বাচন কমিশন।

তবে সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোসর,যারা পাকিস্তানের তাবেদার,পক্স্তিানের আদর্শ নিয়ে চলে, তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই। যদি আপনারা সংবিধানের মধ্যে থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন, তাহলে আপনাদেরকে স্বাগত। আর যদি না করেন তাহলে সেটার দায়ভার আপনাদের।

আরও পড়ুন : কীটনাশক খেয়ে ২ শিশুর করুণ মৃত্যু

মির্জা ফখরুলে উদ্দেশ্য তিনি বলেন, আপনারা আপনাদের কর্মীদের হত্যার বিচার চান। বিচার হচ্ছে বিচার তো শুরু হয়েছে । আপনাদের নেত্রী এক বিচারে কারাগারে আরেকজন দণ্ডপ্রাপ্ত আটক। ২০১৩,১৪,১৫ সালে আপনারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।

সরকারি সম্পদ নষ্ট করেছেন সে সব মামলা আছে ও বিচার ও হচ্ছে। এসব হত্যাকণ্ডের দায়ভার নিয়ে আপানদের নেত্রীর মত হয় কারাগারে নয়ত দন্ডপ্রাপ্ত হয়ে পালাতে হবে।

আরও পড়ুন : ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করুন

তিনি আরও বলেন, বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস এর হাতে। বিএনপি -জামাত কখনো বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করেনা।

চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধামোহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ এ.এ্চ.এম খায়রুল আনম সেলিম,যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শাহীন,শহীদ উল্যাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা