রাজশাহী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত : সভাপতি-সম্পাদক স্থায়ী বহিষ্কার
রাজনীতি
রাজশাহী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সভাপতি-সম্পাদক স্থায়ী বহিষ্কার

সান নিউজ ডেস্ক : রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপিকে সহযোগিতা দিচ্ছে সরকার

বুধবার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

নারী কেলেংকারিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতিসহ চার নেতা জড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। বিগত কয়েকমাস ধরে তাদেরকে বহিষ্কারের দাবি করে আসছিলেন সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : তালিকা তৈরি হচ্ছে

সদ্য বিলুপ্ত ছাত্রলীগের রাজশাহী জেলা কমিটির সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে অভিযোগ তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক পদ না ছেড়েই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে ঘোষিত রাজশাহী জেলা ছাত্রলীগ কমিটিতে সভাপতি হন। কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীরা তাকে বহিষ্কার দাবিতে সোচ্চার ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়।

অভিযোগ রয়েছে, দায়িত্বকালীন সংগঠনের এক নারী কর্মীর সঙ্গে যৌন কেলেংকারিতে জড়ান রানা। রানার এ সংক্রান্ত একটি ফোনালাপ ফাঁস হলে রাজশাহীতে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে তোলপাড় শুরু হয়। ফোনালাপে শোনা যায়, রানা ওই নারী কর্মীকে তার কাছে দ্রুত সময়ে একটি মেয়ে পাঠাতে বারবার তাগিদ দিচ্ছেন।

আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়

এছাড়া চাঁদাবাজি, পদ দেওয়ার জন্য টাকা নেওয়াসহ টাকার বিনিময়ে কমিটি বিক্রি ছাড়াও বিভিন্ন ধরণের অভিযোগ ছিল রানার বিরুদ্ধে।

অপরদিকে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবন, নেতাকর্মীদের আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় এবং টাকার বিনিময়ে কমিটি দেওয়াসহ গুরুতর সব অভিযোগ উঠে।

সভাপতি ও সাধারণ সম্পাদকের এসব অপকর্মগুলো জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়।

আরও পড়ুন : ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন

বিলুপ্ত কমিটি সহ-সভাপতি রাসেল আহমেদ ও যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শান্তর বিরুদ্ধেও এই দুই নেতার অপকর্মের সহযোগী হিসেবে গুরুতর অভিযোগ উঠে।

ফলে গত ১৫ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শেখ শামীম তুর্যের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি গত ১৯ থেকে ২০ সেপ্টেম্বর রাজশাহীতে অবস্থান করে সরেজমিনে তদন্ত কাজ পরিচালনা করেন। ভুক্তভোগী নেতাকর্মীদের বক্তব্য নেন।

আরও পড়ুন : বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

এদিকে গত ২৫ সেপ্টেম্বর তদন্ত কমিটি সভাপতি রানা ও সাধারণ সম্পাদক অমিসহ জেলা ছাত্রলীগের চার নেতাকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করে প্রতিবেদন জমা দেন।

সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণের বিবরণ দেন তদন্ত প্রতিবেদনে।

আরও পড়ুন : রুপালি পর্দায় শাজাহান খানের গল্প

অবশেষে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা