রাজনীতি

২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত। যতদিন জনগণ চাইবে, ততদিন আওয়ামী লীগ থাকবে। এতে অন্যের মাথাব্যথা, মনের জ্বালা বা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: জামায়াত নেতার ১৭ বছর কারাদণ্ড

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে এ কথা হানিফ।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নতুন বিসিসিআই সভাপতি রজার বিনি

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের মানুষের স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনের জন্য। তখন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে সভা-সমাবেশ করে এ পর্যায়ে এসেছে। সেই আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হওয়ার দল, এই কথা যারা বলে তাদের আসলে হাস্যকর চিন্তা-চেতনা। এ ছাড়া আর বলার কিছু নেই।

নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, দেশে জাল-জালিয়াতির নির্বাচন করেছে বিএনপি। এই দেশে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমেই।

আরও পড়ুন: গ্রিন সিগন্যাল পেলেই সব জানাবো!

মাহাবুব উল আলম হানিফ বলেন, শিশুরা হচ্ছে ফুলের বাগানের মতো। শিশুদের মন থাকে কোমল। সেই কোমল হৃদয়ে শেখ রাসেলকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশের উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে আসবে। এটাই আমাদের প্রত্যাশা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সাড়ে ৯ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে ছোট্ট শিশু শেখ রাসেলকেও প্রাণ দিতে হয়েছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা