জিএম কাদের (ফাইল ছবি)
রাজনীতি

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়

সান নিউজ ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

আরও পড়ুন: কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা জাপার চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।

তিনি বলেন, ‘উন্নয়নের গণতন্ত্র’ নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে। কেউ কেউ উন্নয়নের নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ৫ জনের যাবজ্জীবন

জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা