করতোয়ায় নৌকাডুবি, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা
রাজনীতি
করতোয়ায় নৌকাডুবি

নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি, মোঃ রাশেদুজ্জামান রাশেদ : পঞ্চগড় বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃতদের ক্ষতিগ্রস্ত পরিবার প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছে বিএনপি।

আরও পড়ুন : হত্যার রাজনীতি করে বিএনপি

শনিবার (১ অক্টোবর) দুপুরে মাড়েয়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৬৯ জনের মৃতের পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কেন্দ্র থেকে আপনাদের সহযোগীতার জন্য এসেছি। তবে যদি ঘটনাস্থলে সরকারের নিয়ন্ত্রণ থাকতো তাহলে এরকম মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটতো না।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ফরহাদ হোসেন আজাদ বলেন, নৌকাডুবির ঘটনায় বিএনপির নেতাকর্মী আহত ও নিহতদের উদ্ধারে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। আমরা নিহতদের পরিবারের সকলের সাথে কথা বলেছি। তাদের আর্থিক সহযোগীতা প্রদান করা হলেও তাদের এ ক্ষতি অপূরণীয়। বিএনপি ক্ষমতায় গেলে আউলিয়ার ঘাটে ব্রীজ নির্মাণ করাই হবে প্রথম কাজ।

প্রসঙ্গত, মহালয়া পুজায় যোগ দিতে যাওয়ার সময় রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

এ সময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা