ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
রাজনীতি

দুর্গোৎসবে সতর্ক সরকার

সান নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আগের বছরের বিভিন্ন ধরনের ঘটনার প্রেক্ষিতে এবার সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: হাতিয়ায় দুই ডাকাত দলের সংঘর্ষে নিহত ৩

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে প্রাণে চিন্তা চেতনায় একটি অসাম্প্রদায়িক দল। আমাদের প্রায় প্রতিদিনের বক্তব্যে অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টি আমরা ধারণ করি এবং সভা-সমাবেশে, বিক্ষোভে দৃঢ় কণ্ঠে উচ্চারণে আমরা কখনো দিধাগ্রস্ত হই না।

শেখ হাসিনার সরকারের ১৩ বছরের মধ্যে গতবার ছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ১২ বছর কোনো দুর্গাপূজায় সামান্যতম বিশৃঙ্খলা বলুন, সন্ত্রাস বলুন, কোনো ঘটনাই ঘটেনি। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে!

গতবার সতর্কতার একটা ঘাটতি ছিলো। কারণ সময়টা এখন সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি...তারা বাইরে তাদেরকে যতটা নিস্ক্রিয় মনে হয়, ভেতরে ভেতরে তারা তারচেয়ে সক্রিয়। এরকম একটা বাতাবহ দেশে আছে। অস্বীকার করার উপায় নেই। কুমিল্লায় যেটা ঘটেছে বীভৎস, চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়ানক। এছাড়া রংপুরে, সিলেটে, সুনাগঞ্জের নাসিরনগরে ঘটনা ঘটেছে।

বিভিন্ন দলীয় পরিচয়ে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মনে করি যারা এই ধরনের ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। এরা আওয়ামী লীগ পরিচয় দেয়, দলের পরিচয় ব্যবহার করে অনেক দুর্বৃত্ত এসব ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন জেলায় লক্ষ্য করেছি।’

‘আমরা পরিস্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসব সেই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে- এটা হতে পারে না। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার ভোটেরই মূল্য সমান। আপনারাও ভোটার, এদেশের নাগরিক আপনারা। দ্বিতীয় তৃতীয় শ্রেণির নাগরিক এটা কারোরই মনে করা উচিত না।’

আরও পড়ুন: প্রকাশ্যে এল শাকিব-বুবলীর সন্তান!

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের সংখ্যালঘু মনে না করার অনুরোধ জানিয়ে তিনি সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার সবাইকে সতর্ক থাকান আহ্বান জানান।

এই উৎসবে সক্রিয়ভাবে দরকার হলে মন্দিরে মন্দিরে পাহারায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীরা থাকবে এটা আশা করি। সতর্ক ও সস্ক্রিয়ভাবে থেকে সব ধরনের উদ্বেগ দূর করার আহ্বান জানাচ্ছি। আপনারা আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা