দক্ষিণাঞ্চের জীবনযাত্রার মানউন্নয়ন হয়েছে
রাজনীতি

দক্ষিণাঞ্চের জীবনযাত্রার মানউন্নয়ন হয়েছে

অলোক সাহা, ঝালকাঠি প্রতিনিধি : করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ধাক্কা শেষ হয়ে গেলে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মাসেতু ও পায়রা বন্দরের সুফল ভোগ করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড়ে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় উদ্বোধন শেষে সেখানেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, পদ্মাসেতু ও পায়রা বন্দরের কারণে দক্ষিণাঞ্চের মানুষের জীবনযাত্রার মানউন্নয়ন হয়েছে। এখানে বিনিয়োগ বেড়েছে। শিল্প কল কারখানা হবে। এতে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। জমির মূল্য আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে। ফলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড়ে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় উদ্বোধন শেষে সেখানেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: দেশজুড়ে শান্তির সুবাতাস বইছে

পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা