রাজনীতি

ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাবুকে (৪২) আটক করা হয়েছে। সোমবার (২২ আগষ্ট) সকালে নিজ বাড়ি থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকারের নেতৃত্বে একটি দল সোমবার সকালে পৌর শহরের জোনাইডাঙা এলাকার আসাদুজ্জামান বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে মোকছেদ আলী সরকার বাদী হয়ে উলিপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বিকালে তাকে আদালতে সোর্পদ করা হয়। আটক বাবু ওই এলাকার সাহের আলীর ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।

আরও পড়ুন : অফিস সকাল ৮টা থেকে ৩টা

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালেও আসাদুজ্জামান বাবু ও তার স্ত্রীকে ৭৩ পিচ ইয়াবাসহ আটক করে মামলা দায়ের করা হয়েছিল।

উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন জানান, আসাদুজ্জামান বাবু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে তিনি বলেন, মাদকের সাথে কেউ জড়িত থাকলে তার দায়িত্ব কখনই সংগঠন নেবে না। যারা মাদকসহ অসামাজিক কাজে লিপ্ত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন: আমরা ক্লাস ফোর-ফাইভের ছাত্র না

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকার ইয়াবাসহ আসাদুজ্জামান বাবু নামে একজনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা