তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় কমিটির কেউ নয়

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলীয় সংসদ সদস্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়।

আরও পড়ুন: ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

রোববার (২১ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন, ‘তার বক্তব্য দলের কোনো বক্তব্য নয়’ -আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ তো নন, সেটা সঠিক বলেছেন।

তথ্যমন্ত্রী বলেন, তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কেউ নন সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলা, সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, ওনাকেও দেয়নি।

কিন্তু একজন পররাষ্ট্রমন্ত্রীর সেটি দায়িত্ব কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি যদি কোথাও গিয়ে কারো সঙ্গে ব্যক্তিগত আলাপ করে আসেন বা গল্প করে আসেন, সেটির দায়ভার তার, দল বা সরকারের নয়।

আরও পড়ুন: ২১ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন

এই ঘটনায় ভারতও বিব্রত বোধ হয়েছে। আজকে একটি পত্রিকায় রিপোর্ট এসেছে, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রীরা এটি নিয়ে মন্তব্য করেছেন। সেখানে কিছু কিছু মানুষও এটা নিয়ে কথা বলেছেন- এ বিষয়ে ড. হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেই পত্রিকাটি হয়তো বিব্রতবোধ করেছে।

সেখানে কিছু কিছু ব্যক্তিকে পদবিসহ কোট করা হয়েছে- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, রিপোর্টটি সঠিক কি না, আমি জানি না।

পররাষ্ট্রমন্ত্রী যেহেতু ভারতে গিয়ে কথা বলেছেন তিনি ব্যক্তি হিসেবে বলেননি, ক্যাবিনেটের সদস্য হিসেবে বলেছেন। সে দায়িত্ব কেন ক্যাবিনেট নিচ্ছে না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রীরা কোনো দেশে গেলে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি বিভিন্ন জনের সঙ্গে দেখা করেন। আমরা যখন বিদেশে যাই, অফিসিয়াল পার্ট থাকে আবার আনঅফিসিয়াল বা ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এখন তিনি ব্যক্তিগতভাবে কার সঙ্গে কি বলেছেন, সেটার দায়ভার সরকার কিংবা দলের নয়। তিনি অবশ্যই দলীয় সংসদ সদস্য। তবে তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা নন যে দলের পক্ষ থেকে তিনি বিদেশে গিয়ে কথা বলবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা