রাজনীতি

পদ্মা সেতুতে জয়ের সেলফি

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে গাড়ি থেকে নেমে নেতা-কর্মীদের সঙ্গে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এ ঘটনায় নিয়ম না মেনে সেতুর ওপর ছবি তুলে ফেসবুকে শেয়ার করে জনগণকে নিয়ম ভাঙতে উৎসাহিত করা হচ্ছে বলে সমালোচনা করেছেন ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা।

আরও পড়ুন: পাঁচ রাষ্ট্রদূত বরখাস্ত

সেতুতে সেলফি তোলার সময় জয়ের সঙ্গে ছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিব হোসেন, তিলোত্তমা সিকদার, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আমানুল্লাহ আমান সাগরসহ আরও কয়েকজন নেতা।

জানা গেছে, ছাত্রলীগ সভাপতি জয়ের বাড়ি বরিশালে। ঈদ উদযাপন করতে আজ শনিবার তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বাড়ি যান। এ সময় নিয়ম ভঙ্গ করে তিনি ও তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীরা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলেন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা খুন

ছাত্রলীগ নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, আল নাহিয়ান খান জয় নিজেই পদ্মা সেতুর ওপরে নেতা-কর্মীদের নিয়ে সেলফি তুলছেন। এরপর নেতা-কর্মীরা জয়ের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দিয়েছেন। ছাত্রলীগ সহ-সভাপতি রাকিব হোসেনের ফেসবুকে শেয়ার করা ছবিতে এক হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে, তার সঙ্গে থাকা ছাত্রলীগ সহ-সভাপতি তিলোত্তমা সিকদার বলেন, পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ, এটা আমাদের জানা ছিল৷ কিন্তু পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো বাড়ি যাচ্ছি, সেই আবেগ থেকে সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছি।

আরও পড়ুন: শ্রীলংকার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন

তিনি আরও বলেন, সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা ঠিক না৷ কিন্তু সেনাবাহিনীর অনুমতি নিয়ে মাত্র ৩ মিনিটের জন্য ছবি তুলেছি৷ সব সময় আমরা নিয়ম মেনে চলার চেষ্টা করি, আইনের প্রতি সম্মান করি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা