গণভবনে ঈদুল আজহা 
রাজনীতি

গণভবনে ঈদুল আজহা 

সান নিউজ ডেস্ক: এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে ঈদুল আজহা উদযাপন করবেন আওয়ামী লীগ সভাপতি । স্বাভাবিক সময়ে প্রধানমন্ত্রী ঈদের দিন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তবে করোনার কারণে গত পাঁচটি ঈদের মতো এবারও ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

আরও পড়ুন: পদ্মা সেতু টোল আদায়ে নতুন রেকর্ড

গণভবন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া অডিও ও ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি। এবার তার সঙ্গে ঈদ উদযাপন করতে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ঢাকায় অবস্থান করছেন।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউ কেউ ঈদ উদযাপন করবেন নিজ নির্বাচনী এলাকায়। কেউ রাজধানী ঢাকায়। যারা ঢাকায় ঈদ উদযাপন করবেন তাদের অধিকাংশই নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। অথবা ঈদের পর নির্বাচনী এলাকায় যাবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদের অপর সদস্য তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। রমজানের ঈদের পর নোয়াখালীর নির্বাচনী এলাকায় গেলেও এবার তিনি যাবেন না। ঈদের কয়েক দিন আগে নির্বাচনী এলাকা শেরপুর ও গোপালগঞ্জ থেকে ঘুরে এসেছেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মুহাম্মদ ফারুক খান। তারা ঢাকায় ঈদ উদযাপন করবেন। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন ঢাকায়।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ জেলা কুষ্টিয়ায় গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষদের সঙ্গে। অপর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ঈদ উদযাপন করতে মাদারীপুর গেছেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ

সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নিজ জেলা জামালপুর, আফজাল হোসেন পটুয়াখালী এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা