রাজনীতি

ছাত্রলীগ নেতা খুন

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে ইব্রাহিম রাজু (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হতাকাণ্ডে জড়িত সন্দেহে নুরনবী ও সোহেল নামের দু’জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

শনিবার (৯ জুলাই) রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।

জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় দরবার টিলা এলাকার ইউপি সদস্য আশরাফ বলেন, জোরারগঞ্জ থানার দরবার টিলা এলাকায় রাস্তার পাশে বসে ছিলেন রাজু। এ সময় কিছু বুঝে ওঠার আগেই রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে কয়েকজন মিলে রাজুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: পাঁচ রাষ্ট্রদূত বরখাস্ত

পুলিশ জানিয়েছে, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজুকে হত্যা করা হয়েছে। তার লাশ এখনো চমেকে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন মামুন বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা