রাজনীতি

পদ্মা সেতু ভোটের রাজনীতি এগিয়ে নেবে

সান নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পদ্মা সেতু আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে এগিয়ে নিশ্চয়ই নেবে। কেউ কাজ করলে সে অগ্রসর হবে না কেন। কিন্তু কোনো কোনো ত্রুটি আছে। এই দুর্যোগের সময় এতটা না করলে আরও ভালো করত। এই টাকাটা যদি নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জে খরচ করত এবং এই উদ্যম নিয়ে আওয়ামী লীগের লোকেরা যদি সেখানে কাজ করত তা হলে আরও ভালো করত।

আরও পড়ুন: খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সাক্ষী হতে শনিবার (২৫ জুন) সকালেই মাওয়া প্রান্তে সমাবেশস্থলে উপস্থিত হন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় পদ্মা সেতু উদ্বোধন ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে খানিকটা এগিয়ে নিল কিনা— এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আসলে কোনো কাজ থাকলে তার বাধা থাকে। বাধা অতিক্রম করে কাজ করায় আনন্দ আছে। আজকে এত কিছুর পরও এই যে পদ্মা সেতু হয়েছে, এ জন্য অহঙ্কার করারও কোনো কারণ নেই, আবার দুঃখিত হওয়ারও কারণ নেই।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে যারা এর সমালোচনা করেছে, তারাও ঠিক করেছে। যারা এটায় আশান্বিত হয়েছে তারাও ঠিক করেছে। যারা আগে সমালোচনা করেছে, যাদের বিশ্বাস হয়নি, এখন হয়ে গেছে এবং এখন তাদের বিশ্বাস হবে। এ জন্য তাদের মাটির তলে দিয়ে দেওয়ার কিন্তু কোনো মানে হয় না।

কাদের সিদ্দিকী বলেন, আমরা সবচেয়ে বড় ক্ষতি করি, মানুষকে বড় বেশি অপমান করার চেষ্টা করি। মানুষ তো ভুল করেই, ভুল করবেই। ভুল করলেই সে এই পৃথিবীতে থাকার অধিকার হারিয়ে ফেলছে, এটি ঠিক নয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা