রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

সান নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও তার চিকিৎসা সম্পর্কে বিকেলে সংবাদ সম্মেলন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত রোগী

শুক্রবার (২৪ জুন) বিকাল ৩টায় এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার হার্টে ধরা পড়া কয়েকটি ব্লকের মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতেই রিং পরানো হয়েছে।

এর আগে গত ১০ জুন দিবাগত রাত তিনটায় বুকে ব্যথা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। পরদিন ১১ জুন তার এনজিওগ্রাম করা হয়। তাতে কয়েকটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে একটি রিং পরানো হয়। এর মধ্যে গত ১৫ জুন বিএনপি প্রধানকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা