ডা. জাফরুল্লাহ চৌধুরী (পুরনো ছবি)
রাজনীতি

খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত

সান নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমাদের জীবনে হিউমারটা বেশি ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী হিউমার করে বলেছেন চুবাব বা উঠাব, এটাকে এতো বেশি সিরিয়াসলি না নিলেই হতো। উনাকে (খালেদা জিয়া) নিমন্ত্রণ দেওয়া উচিত ছিল, জামিনটা দেওয়া উচিত ছিল, তাদের আসা উচিত ছিল। আমি সৎ পরামর্শই দেই সরকারকে। আমার পরামর্শগুলোর অর্ধেকটা নেন প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন: বরিসের ওপর চাপ বৃদ্ধি

শনিবার (২৫ জুন) সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মাওয়াপ্রান্তে হাজির হয়ে হলে সাংবাদিকরা ঘিরে ধরলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অত্যান্ত আনন্দঘন অনুভূতি এটা। একাত্তরেও মুক্তিযুদ্ধ করতে পেরেছি। আজকে পদ্মা সেতু নিজের চোখে দেখতে পেরেছি। এটা আমার জীবনের বড় একটি আকাঙ্খা পূর্ণ হয়ে গেছে। আমি জাতির উল্লেখযোগ্য ঘটনারগুলো মধ্যে একটাতে অনুপস্থিত ছিলাম, সেটা ৭ই মার্চের ভাষণ। এছাড়া জাতির সব গুরুত্বপূর্ণ ঘটনায় আমি ছিলাম।’

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

ড. জাফরুল্লাহ বলেন, ‘পদ্মা সেতু আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করবে আরো। এখানে ধনীদের লাভ বেশি হবে, গরিবদের কম। সেজন্য আমি পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করে দিতে অনুরোধ করছি। আর যত বিদেশি গাড়ি এলে ডাবল টোল দিতে হবে, যে দেশই হোক না কেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে জাতির এই সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি আমি প্রধানমন্ত্রীকে আরো মহানুভব হতে অনুরোধ করছি। প্রান্তিক জনগোষ্ঠীর দিকে উনার নজর দিতে হবে। উনি অনেক ভালো কাজ করেছেন। এখন উনার সুস্বাস্থ্য কামনা করছি।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা