সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া
রাজনীতি

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

সান নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসায় নেয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

তবে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার (২৪ জুন) বিকেল ৩টায় এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

চলতি মাসের গত ১০ তারিখ দিনগত রাত ৩টায় বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তির পরদিন অর্থাৎ ১১ জুন এনজিওগ্রাম করে হার্টে ব্লক পাওয়ায় একটি রিং পড়ানো হয় এবং ১৭ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

আরও পড়ুন : রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া এ নিয়ে চতুর্থবার অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, অ্যাজমা, আর্থাইটিসসহ নানাবিধ রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা