রাজনীতি

নীলফামারীতে বিএনপির কর্মী সমাবেশ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারী সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বাজেট অধিবেশন শুরু

রোববার (৫ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপি সভাপতি রাহেদুল ইসলাম দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আরও পড়ুন: সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মোক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী (শুভ), সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মেসবাহুল ইসলাম শাহ টুলু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গ্যাসের চুলার দাম বাড়ল

প্রধান অতিথি বলেন, নিরপেক্ষ ভোট হতে গেলে তত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ ভোট সম্ভব নয়। সারাদেশে পরিবারতন্ত্রের প্রভাব এবং সরকারি সিন্ডিকেটের কারণে, তেল চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ দরিদ্র মানুষের নাগালের বাইরে, তাই সরকার পতনে রাজপথের বিকল্প নেই।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা