রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ২০ ইউনিয়নের মেম্বারদের শপথ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বারদের শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ হররুমে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান ২পর্বে ১৮০জন মেম্বার ও ৬০জন সংরক্ষিত আসনের মেম্বারকে শপথ বাক্য পাঠ করান। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংসু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও মাশহুরা বেগম প্রমুখ।

শপথ শেষে ফুল দিয়ে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বারদের বরণ করে নেয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা