সংগৃহীত ছবি
সারাদেশ

ইউপি মেম্বারের বাড়িতে মিললো গাঁজা

জেলা প্রতিনিধি: জামালপুর জেলায় ৪০ কেজি গাঁজাসহ বেলাল শেখ (৪৫) নামের এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

শুক্রবার (৩১ মে) জামালপুর ডিবির ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ইউপি মেম্বার বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক কারবারি পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ মে) দিনগত রাতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা