রাজনীতি

ছাত্রদল কমিটিতে ছাত্রলীগ কর্মী

মানিকগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে ছাত্রদলের এই কমিটিতে একাধিক ছাত্রলীগের কর্মী পদ পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সিংগাইরের ৯টি ওয়ার্ডে ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে গত বুধবার (৯ ফেব্রুয়ারি)। এরপর থেকে পদপ্রাপ্তদের অনেককেই ফেসবুকে নবগঠিত কমিটির তালিকা শেয়ার করে নিজেদের ছাত্রলীগের কর্মী বলে দাবি করতে দেখা যায়।

পদ নিয়ে আপত্তি তোলা নেতারা হলেন- তানজিম সিদ্দিক, আসিফ, নাইমুর রহমান মুরাদ, সুমন হোসেন, সবুজ হোসেন, আব্দুল, আলিফ, সাগর হোসেন এবং রাব্বি।

সিংগাইর পৌরসভা ছাত্রদলের কমিটির ১ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ পাওয়া আসিফ বলেন, ‘আমি ছাত্রলীগের কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার অজান্তেই সাধারণ সম্পাদক পদে নাম দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

২ নাম্বার ওয়ার্ডে পদ পাওয়া নাঈমুর রহমান মুরাদ বলেন, ‘এই কমিটির বিষয়ে আমি অবগত ছিলাম না। আমার অজান্তেই নাম দেওয়া হয়েছে। আমি ছাত্রদলের সাথে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। আমি জয় বাংলার লোক। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ বিষয়ে পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো. আলমাছ হোসেন বলেন, ‘কমিটিতে নাম দেওয়া আগে সবার অনুমতি নেওয়া হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন তারা ভিন্নমত পোষণ করছে। খুব দ্রুত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা