রাজনীতি

সরকারের পতন না হলে ঘরে ফিরবো না

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যতোদিন পর্যন্ত এই সরকারকে সরাতে না পারছি, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে না পারছি এবং তারেক জিয়াকে দেশ ফিরিয়ে আনতে না পারছি ততোদিন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের আন্দোলন চলবেই।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ১৯৭১ সালে বেগম খালেদা জিয়া চট্টগ্রাম থেকে শিশু সন্তানদের সঙ্গে নিয়ে ঢাকায় এসে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন। অথচ সে সময় অনেকে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলো, অনেকে ভারতে পালিয়ে গিয়েছিলো। তাকে দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা বলায় অনেক মুক্তিযোদ্ধা বেজার হয়েছেন।

ফখরুল আরো বলেন, বেগম খালেদা জিয়া বর্তমান ফ্যাসিষ্ট দানবীয় সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছেন। এ কারণে বর্তমান তাকে মিথ্যা মামলায় আটক করে এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই নেত্রীর মুক্তির জন্য আমরা প্রায় একমাস ধরে সংগ্রাম করছি। খালেদা জিয়ার মুক্তির জন্য যে হাজার হাজার মানুষ মুক্তি চাইছে এটাও একটা আন্দোলন। এই আন্দোলন সারাদেশে চলছে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম একটি দলকে ক্ষমতায় আনার জন্য নয়। আমরা যুদ্ধ করেছিলাাম মানুষকে মুক্ত করার জন্য। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, একটি গণতান্ত্রিক সমাজ পাবো এই উদ্দেশ্যে আমরা যুদ্ধ করেছিলাম।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সভাপতি আব্দুল খালেক, কামরুজ্জামান রতন প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা