রাজনীতি

খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: গত তিন বছর ধরে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে সরকার। বেগম জিয়াকে যখন জেলহাজতে পাঠানো হয় তিনি সুস্থ ছিলেন। পায়ে হেঁটে গিয়েছিলেন। জামিনে বের হয়েছেন হুইল চেয়ারে করে। বেগম জিয়াকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার জন্য তার খাদ্যে বিষ ক্রিয়া করা হতে পারে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর সেতু সংলগ্ন কদম রসুল কলেস্টোরেজ মাঠে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসা করানোর দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপির এ নেতা আরও বলেন, খালেদা জিয়াকে নিয়ে ভয়ঙ্কর নীলনকশা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতায় থাকতে খালেদা জিয়াকে একমাত্র পথের কাটা মনে করছে সে। এজন্য খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সভায় সঞ্চালনা করেন দলটির জেলা শাখার সদস্য সচিব কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন দলটির জেলা আহ্বায়ক ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আবদুল হাই।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসাদুজ্জামান রিপন, ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, সদস্য আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ইশরাক হোসেন, জেলা যুবদলের সভাপতি সুলতান আহমদ প্রমুখ।

আব্দুল হাই বলেন, বিদেশিরা এদেশের বড় বড় চোরদের তালিকা করছে। আপনারাও শহর থেকে গ্রামের সকল চোরদের তালিকা তৈরি করুন। এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

বিএনপি নেতা ইশরাক হোসেন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের রাস্তাঘাটের নেতাকর্মীরা কথায় কথায় চিকিৎসার জন্য বিদেশ যায়। দেশের শীর্ষ সন্ত্রাসীদের ফাঁসির রায় মওকুফ করে রাতের আঁধারে বিদেশে পাচার করে দেয় রাষ্ট্রপতি। অথচ বেগম জিয়ার বেলায় আইন দেখায় তারা। বিভিন্ন অজুহাত দেখায়। এদেশের মানুষ সব বোঝে। বেগম জিয়া যদি বর্তমান সরকারের ক্ষমতাকে দীর্ঘ করতে সহযোগিতা করত, তাহলে তাকে এত নির্যাতন সহ্য করতে হতো না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা