রাজনীতি

দেশে সুশাসন ও নিরাপত্তা নেই

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে সুশাসন ও নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের ঘাটতি লক্ষ্য করা যায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। সড়কে দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে আবার প্রতিদিন রাস্তা বন্ধ হয়ে হাজার হাজার মানুষ সড়কে আটকে সীমাহীন ভোগান্তি পোহাবে এটাই যেন স্বাভাবিক ঘটনা। রেলের সাথে বাসের ধাক্কা লেগে মানুষ মারা যাবে, এটা যেন খুবই স্বাভাবিক ঘটনা। মেগা প্রকল্প মানেই মেগা ব্যায়। এক বছরের কাজ তিন বছর ধরে চলবে, ১শো কোটি টাকার স্থলে ৩শো কোটি টাকা ব্যায় হবে। এক বছরের স্থলে তিন বছর ধরে কষ্ট করবে সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী কারবারী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, মেজর (অবঃ) মো. মাহফুজুর রহমান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কাজ নেই, বেকারত্ব বাড়ছে। ট্যাক্স বেড়েছে সকল ক্ষেত্রে, কিন্তু মানুষের আয় বাড়েনি। তাই নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবন যাপন দুঃসহ হয়ে উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে, জিডিপি কত বেড়েছে তা দেশের মানুষ জানতে চায় না। জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না, তাই চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গেলে ফলাফল বিরাট একটা শুণ্য।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসময় বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে বিএনপি এলে সেই ধারাবাহিকতা রক্ষা করবে। দেশ ও মানুষের কোন উপকার হবেনা। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জানে, দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, লুটপাট আর বৈষম্য দূর করতে জাতীয় পার্টির বিকল্প নেই। যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, যে স্বপ্ন পূরণ করতে লাখো মা-বোন সম্ভ্রম দিয়েছেন আমরা সেই স্বপ্ন পূরণ করতেই রাজনীতি করছি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তেই আমরা এগিয়ে চলছি।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. এমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, মো. জয়নাল আবেদীন, সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদ রহমান মাছুম, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, মো. জাকির খান, মুহিত হাওলাদার, কাজী মামুন, আনোয়ার হোসেন আনু, শাহীন আরা সুলতানা, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া, যুবসংহতির দফতর সম্পাদক শাহ আনোয়ারুল আনু, মনিরুজ্জামান নয়ন, সৈনিক পার্টি, মো. জাহাঙ্গীর আলম সরকার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা