রাজনীতি

আসল উন্নয়নের কথা বলে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রিজভী বলেন, তারা নাকি অনেক উন্নয়ন করেছে। এটি তারা বলেন। উড়াল সেতু, ফ্লাইওভার— আরও কত কী বলে। কিন্তু আসল উন্নয়নের কথা বলে না। তারা ১১-১২ বছর ধরে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে। অর্থনীতিবিদরা বলছেন, এই ১১-১২ বছরে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে!

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ‘৩০ ডিসেম্বর নিশিরাতের ভোটের তৃতীয় বার্ষিকী: ভোটাধিকার হরণের কালো দিবস’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

রুহুল কবীর রিজভী বলেন, আইনজীবীরা বলছেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না করে আইনের অপব্যাখ্যা দিয়ে তাঁকে আটকে রাখা হয়েছে। গতকাল আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই। আইনমন্ত্রী নিজের কথা বলছেন, আইনের কথা বলছেন না। আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার ডাক্তাররা বলছেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা বড় বিপদ হতে পারে। তার পরও প্রধানমন্ত্রী ও তার আইনমন্ত্রী এত পাষাণ, এত কঠোর এবং এত নির্দয়!

বিএনপি নেতা রিজভী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ দিনের ভোট রাতে পাচার করেছে অভিযোগ করে তিনি বলেন, ভোট চুরির পরেও আওয়ামী লীগ গলাবাজি করে। পুরো জাতি তাদের ‘চোর চোর’ বলে গালি দেয়। এটা চোরের মায়ের বড় গলা প্রবাদের বাস্তব উদাহরণ।

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা নিয়েও প্রধানমন্ত্রী গলাবাজি ও গালাগালি করছেন। প্রধানমন্ত্রী আপনি অন্য দেশকে গালাগালি করেন, আপনার দেশে কি গুম হয় না? তাহলে ইলিয়াস আলী কোথায়? আপনার দেশে বন্দুকযুদ্ধ হয় না? তাহলে ছাত্রদল নেতা জনি কোথায়?’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা