রাজনীতি

এক বছরে ৩৫ বার দ্রব্যমূল্যের দাম বাড়ে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এক বছরে ৩৫ বার দ্রব্যমূল্যের দাম বাড়লেও সাত বছরে একবার শ্রমিকদের বেতন বাড়ে না।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে তিনি বলেন, সয়াবিনের দাম প্রতি লিটারে একবারে ৭ টাকা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাতবার দাম বাড়ানো হয়েছে। এই পর্যায়ে এসে প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে ৪৫ টাকা। ব্যবসায়ীরা যুক্তি দেখিয়েছেন করোনার কারণে তাদের অনেক লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ যে পরিমাণ তেল এখনো মজুত রয়েছে সেটা দিয়ে আরও তিন মাস চলার কথা।

তিনি আরও বলেন, সরকার ব্যবসায়ীদের লোকসান কমাতে তেলের দাম বাড়াল কিন্তু শ্রমিকদের বেতন বাড়াল না কেন? এক বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে পঁয়ত্রিশ বার। কিন্তু গত সাত বছরে শ্রমিকের বেতন বাড়েনি একবারও। এই সরকার যদি আরও ক্ষমতায় থাকে তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়বে ছাড়া কমবে না। কারণ এই সরকার বিনা ভোটের সরকার। বিনা ভোটের সরকার কারও কাছে দায়বদ্ধ না, জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের কথা ভাবত।

প্রতিবাদ শব্দটিকে নির্বাসনে পাঠিয়েছে এই সরকার উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রাজি বলেন, যাদের কারসাজিতে নিত্যপণ্যের দাম বাড়ে তাদের তো বিদেশে বাড়ি আছে, ঘর আছে, উন্নত জীবনের নিশ্চয়তা আছে। এই দেশের নিম্ন, মধ্য ও অল্প আয়ের মানুষ বাঁচল কী মরল সেটা তাদের দেখার বিষয় না। আপনি যখন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে যাবেন তখন সবার সামনে ধরিয়ে দেওয়া হয় নতুন ইস্যু। আপনি যখন এসব নিয়ে কথা বলবেন তখন আপনাকে ব্যস্ত রাখা হয়েছে কুমিল্লা, হাজীগঞ্জ ও পীরগঞ্জ দিয়ে। নানা কূটকৌশলের মধ্য দিয়ে এই সরকার জনগণকে মূল আলোচনার বাইরে রাখতে চায়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণসহ ঢাকার আশপাশের জেলা থেকে আসা শ্রমিক নেতারা মানববন্ধনে বক্তব্য রাখেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বাঁচতে এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য গণ-আন্দোলন দরকার এবং এই আন্দোলন বিএনপির নেতৃত্বেই হবে বলে মনে করেন বক্তারা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা