রাজনীতি

রওশন এরশাদের রোগমুক্তিতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে বেগম রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ প্রসঙ্গে আরো বলেন, দীর্ঘ দিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন। তাঁর ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাঁকে বিদেশে নেওয়া হবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের। দীর্ঘ দিন ধরেই হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান এদেশে ভাই-ভাই হিসেবে বসবাস করেছে। কখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে দেশের সম্প্রীতি বিনষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। একটি মহল অপচেষ্টা চালাচ্ছে সম্প্রীতির দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে। বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাচ্ছে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকুন। সংবিধান অনুযায়ী দেশের সকল মানুষের সমান অধিকার রয়েছে। তিনি বলেন, কিছু মানুষ অগ্রহনযোগ্য দাবি তুলে পরিবেশ অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম এবং রাষ্ট্রধর্ম ইসলাম কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সাংঘর্ষিক নয়।

এসময় বক্তব্য রাখেন, পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন, উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা