রাজনীতি

মনোনয়ন না পেলেই রাজাকার!

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন না পেলেই একে অপরকে রাজাকার বা রাজাকারপুত্র বানাতে ব্যস্ত হয়ে পড়ছে। বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুর্বিষহ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন না পেলেই একে অপরকে রাজাকার বা রাজকারপুত্র বানাতে ব্যস্ত সবাই। তারপরও কিছু সত্য ঘটনা রয়েছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী কারও কারও মনোনয়ন পাওয়ার বিষয়টিও স্বীকার করেন আওয়ামী লীগের এই নেতা।

কাদের বলেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা (বিএনপি) আবারও আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা