রাজনীতি

ইকবালের গ্রেফতারের বিষয়টি সাজানো

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার ঘটনায় ইকবালের গ্রেফতারের বিষয়টি পুরোটাই সাজানো। পরিকল্পিতভাবে এসব করানো হয়েছে। দেশের বিভিন্ন সংকট থেকে দৃষ্টি সরাতে এসব করা হচ্ছে।

বুধবার (২৭শে অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিএনপি নেতাদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে মামলা দেওয়া হচ্ছে।

দেশে সংঘটিত প্রতিটি ঘটনায় সরকারি দলের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা