রাজনীতি

কল্যাণ পার্টি নির্বাচনমুখী দল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলনমুখী ও নির্বাচনমুখী দল। কিন্তু বিদ্যমান স্বৈরতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিধায় সাংবিধানিক আইন মোতাবেক নির্বাচন কমিশন গঠন করতে এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের জন্য সাংবিধানিক কাঠামো পুনরুজ্জীবিত করতে রাজনৈতিক সরকারকে বাধ্য করতে হবে ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) মহাখালী দলের চেয়ারম্যানের কার্যালয়ে চট্টগ্রাম থেকে আগত ১৭ জন রাজনৈতিক নেতার কল্যাণ পার্টিতে যোগদান অনুষ্ঠানে সৈয়দ ইবরাহিম এসব কথা বলেন।

রাজপথের আন্দোলন ছাড়া অন্য কোনও পথ নাই উল্লেখ করে ইবরাহিম বলেন, আন্দোলনের জন্য সাংগঠনিক ভাবে শক্তিশালী দল প্রয়োজন। বাংলাদেশ কল্যাণ পার্টি প্রস্তুতি গ্রহণ করছে।

কল্যাণ পার্টি জানিয়েছে এদিন দলে যোগ দিয়েছেন এম. এন মোস্তফা নূর , সাজেদ ইকবাল , লেফটেনেন্ট কমান্ডার (অব) আহাম্মদ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত উল্লা চৌধুরী, মামুন জোয়ার্দ্দার , মোর্শেদ ইসলাম , ফিরোজ চৌধুরী , মাওলানা ইমাম উদ্দিন চৌধুরী , মো: সেলিম উদ্দিন , এড: আবদুল্লাহ মহসীন,মো: সেলিম উদ্দিন, লিটন চৌধুরী , ফখরুল ইসলাম, দিদারুল আলম, আরিফুল ইসলাম, জাহেদ হোসেন শুভ, মুহিব খান ছোটন, শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির (অব.) ফোরকান ইবরাহিম, মোহাম্মদ ইলিয়াস, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, চেয়ারম্যান এর উপদেষ্টা ডক্টর বদরুল আলম সিদ্দিকি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা