রাজনীতি
করোনা মোকাবেলা

জেলা কার্যালয়কে ‘হেলথ সেন্টার’ ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী করোনা নিয়ন্ত্রণে জনগণের পাশে থাকতে প্রতিটি জেলায় ‘করোনা নিয়ন্ত্রণ হেলথ সেন্টার’ করার উদ্যোগ নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা জানান।

ইকবাল হাসান মাহমুদ টুক বলেন, ‘গত বছর দুই কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেলথ সেন্টার করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রি থাকবে।’ ইকবাল জানান, অলিরেডি এই কাজ বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিটি জেলা অফিসে এই হেলথ সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

করোনা নিয়ন্ত্রণে বিএনপি নানা পদক্ষেপ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, গত বছর যখন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে তখন দলের পক্ষ থেকে আলাদা কমিটি করে আমরা মাঠে কাজ করেছে। তিনি বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি জেলায় ১টি করে ‘হেলথ সেন্টার’ স্থাপন করা হবে।

কেন্দ্র থেকে সেখানে জরুরি ঔষুধ এবং খাদ্য সামগ্রী পাঠানো হবে। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এসব জিনিস নেতাকর্মীরা সুষম বণ্টনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। এ সময় করোনা মোকাবেলায় বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে বলেও জানান বিএনপির এই নেতা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা