রাজনীতি

‘আমাদের কিছু হলে জিএম কাদের দায়ী’

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক বলেন, ‘আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন। আমাদের কিছু হলে চাচা জিএম কাদের দায়ী’।

বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার এবং মা বিদিশা এরশাদের বিরুদ্ধে চাচা জিএম কাদের কিছু মিথ্যা ও বানোয়াট নিউজ করাচ্ছেন। এসবের কারণে আমার ও মায়ের কিছু হলে একমাত্র দায়ী থাকবেন জিএম কাদের।

সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, এরশাদ ক্ষমতায় থাকার পরও ২৭ বছর জীবিত ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় কেউ তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ করেননি। তার বিরুদ্ধে যত মামলা হয়েছিল, প্রত্যেকটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিল। আজ তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমরা প্রেস ক্লাবে হুসেইন মুহম্মদ এরশাদের একটি স্মরণ সভা করেছিলাম। সেই সভায় আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ব্যর্থতা নিয়ে কথা বলেছিলাম। যখনি আমরা পার্টির চেয়ারম্যানের ব্যর্থতা নিয়ে কথা বলেছি, তখনি কিন্তু এরশাদ, এরিক ও বিদিশাকে কেন্দ্র করে নিউজ করা হয়। জাপার ফেসবুক পেজ থেকে নিউজগুলোর প্রচার চালানো হয়। জাপা চেয়ারম্যানের ফেসবুক থেকেও নিউজগুলোর প্রচার চালানো হয়। জাপা ও সারাদেশের মানুষ বিশ্বাস করেন এসব নিউজ ও ষড়যন্ত্রের সঙ্গে দলের চেয়ারম্যান জিএম কাদের জড়িত।

দেশের একটি গণমাধ্যমে ‘পাসপোর্ট ও জন্মনিবন্ধনে বিস্ময়কর তথ্য: বিদিশার দুই পুত্রের জন্ম একদিনে, বাবা দুইজন!’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করে এরশাদ ট্রাস্ট।

প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে মামুন বলেন, এই নিউজটি মিথ্যা। এটি জাপার চেয়ারম্যান ও তার বনানীর কার্যালয় থেকে সাফলাই (যোগান) দেওয়া হয়েছে। আমরা এই নিউজের প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুন বলেন, এখন দেশে ‘লকডাউন’ চলছে। সাধারণ ভার্চুয়াল আদালতে মামলা করা যায় না। ফলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এই গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা