রাজনীতি

মেগা প্রকল্পের টাকায় টিকা নয় 

নিজস্ব প্রতিবেদক: সরকার করোনাভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছে। সেক্ষেত্রে মেগা প্রকল্পের টাকায় করোনার টিকা কেনার কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে নিজ বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশররফ হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। মোশররফ মেগা প্রকল্পের টাকা দিয়ে টিকা কেনার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে করোনাসহ বিভিন্ন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের মানবিকতা ফুটে ওঠে। তাই সরকারের পাশাপাশি নেতাকর্মীদের প্রতিও আহ্বান করছি সামর্থবানরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।

তিনি বলেন, যেকোনো মহামারি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা। করোনা পরিস্থিতি হতে উত্তরণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সচেতন করতে হবে সবাইকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা