প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ চলছে 
রাজনীতি

প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ চলছে 

নিজস্ব প্রতিবেদক : নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী মিছিল স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত নেতাকর্মীদের মিছিল স্লোগানে লোকারণ্য হয়ে ওঠে প্রেসক্লাব এলাকা। তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় নড়াইল আদালত দুই বছরের কারাদণ্ড দেন।

সান নিউজ/টিএস/ বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা