‘জিয়ার খেতাব বাতিল মানে মুক্তিযোদ্ধাদের অবমাননা’
রাজনীতি

‘জিয়ার খেতাব বাতিল : মুক্তিযোদ্ধাদের অবমাননা’

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ’বীর উত্তম’ খেতাব দেওয়া হয়। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তার রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জামুকার ৭২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল হয়ে যাচ্ছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এখনও এ বিষয়টি জানি না। তবে যদি এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়, সেটা হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চরম অবমাননা। এটা বাংলাদেশের মানুষ ও সারাবিশ্বের মানুষ জানে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ তারিখ সকালে পাকিস্তান সেনাবাহিনী থেকে প্রথম রিভল্ট করেন। তারপরে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে নিজে প্রথমে স্বাধীনতার ডাক দেন, পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ডাক দেন।

তিনি বলেন, স্বাধীনতার ডাক দিয়ে জিয়াউর রহমান প্রথম সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন। তিনি প্রথম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করেছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন। তার নামেই প্রথম জেডফোর্স গঠন করা হয়। তিনি স্বাধীনতার পরে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব ‘বীর উত্তম’ পেয়েছেন। এখন ৫০ বছর পরে যদি সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, সেটা হবে (আমি আগেই বলেছি) মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপরে চরম অবমাননা। এটা হবে রাজনৈতিক প্রতিহিংসার একটা উদাহরণ। অত্যন্ত খারাপ একটা নজির হবে। তারা যতই খেতাব মুছে দিতে চেষ্টা করুক, জনগণের মন থেকে কখনও মুছে দেওয়া সম্ভব হবে না।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির কোনো কর্মসূচি থাকবে কি না জানতে চাইলে বিএনপির এ প্রবীণ নেতা বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে এখনও জানি না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি না সেটা জানি না। সিদ্ধান্ত হলে আমরা দলের মধ্যে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটাতো মুক্তিযোদ্ধাদের গায়ে আগুন লাগিয়েছে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল মানে হলো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, অস্বীকার করা। দলমত নির্বিশেষ সব মুক্তিযোদ্ধাদের অপমান করা। এটা জনগণ মানে না, মানবেও না।

আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা সে হিসাবে এ বিষয়টা কিভাবে দেখেন প্রশ্ন করলে তিনি বলেন, আমি নিজেকে মুক্তিযোদ্ধ দাবি করি না। যুদ্ধটাকে সম্মান করি। জিয়াউর রহমানের খেতাব বাতিল করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা