রাজনীতি

আবারও বসুরহাটের মেয়র আলোচিত কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : বহুল আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বসুরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হলেন তিনি।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।

তিনি বলেন, ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আ.লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৩৮ ভোট ও জামায়াত সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।

জানা গেছে, নোয়াখালীতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ৮টার দিকে ১নং কেন্দ্র উদয়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল ৯টার দিকে ৫নং বসুরহাট এএইচসি কেন্দ্রে বিএনপি প্রার্থী ও ৮নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছে স্বতন্ত্রপ্রার্থী। এছাড়াও নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনের ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। যার মধ্যে ১০ হাজার ৪৯৪ জন নারী এবং ১০ হাজার ৬২১ জন পুরুষ। ৯টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৬১টি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা