রাজনীতি

মুক্তিযুদ্ধের সূবর্ণজয়ন্তী পালনে দেশের বাইরেও বিএনপির কমিটি

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সূবর্ণজয়ন্তী উদযাপনে দেশের বাইরেও আঞ্চলিক কমিটি গঠন করেছে বিএনপি। শনিবার (১৬ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের রজতজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন এতথ্য জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বহির্বিশ্বে আমাদের জাতীয়তাবাদী শক্তির যারা প্রতিনিধি রয়েছেন, আমাদের দলের যেসব শাখা রয়েছে তাদেরকে মিলে আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্য আঞ্চলিক কমিটি, ইউরোপ আঞ্চলিক কমিটি, যুক্তরাজ্য আঞ্চলিক কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে। আরও অন্যান্য আঞ্চলিক কমিটির তালিকা আমরা পাচ্ছি সেটা গঠনের।

সূবর্নজয়ন্তী উদযাপন বিএনপি খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ১৩৬ সদস্যে জাতীয় কমিটি, ৭ সদস্যের স্ট্যায়ারিং কমিটি, ১৫ টি বিষয়ভিত্তিক কমিটি ও ১০টি বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, এই দল মুক্তিযোদ্ধাদের দল। আমরা দাবি করি, আমরা মুক্তিযোদ্ধাদের দল। সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধারা এই দলে রয়েছেন।
তিনি বলেন, আমাদের দল এজন্য অত্যন্ত ভালোভাবে সূবর্ণ জয়ন্তী পালন করতে চায়। আমাদের সকলের একটা আবেগ যে, যারা জীবন বাজী রেখে এই মুক্তিযুদ্ধ করেছেন, যারা প্রাণ দিয়েছেন, আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই আকাংখা আমাদের পুরণ হয়েছে কিনা। এটা অবশ্যই ৫০ বছরে আমাদের মূল্যায়ন করা প্রয়োজন। যারা আমরা যুদ্ধ করেছি তাদেরই দায়িত্বটা এতোবেশি আমরা গুরুত্ব দিচ্ছি।

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, মুক্তিযুদ্ধের পরে ৫০ বছর পার হয়েছে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযুদ্ধের আকাংখাকে নিয়ে এবং এই ৫০ বছরের আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অনেক চেষ্টা চলছে। তাই আমাদের দায়িত্ব যারা আমরা যুদ্ধ করেছি, যুদ্ধে সহযোগিতা করেছি এখনো বেঁচে আছি আমাদেরই দায়িত্ব নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা তুলে ধরা, প্রকৃতটা জানিয়ে যাওয়া। সেজন্য আমরা সারা বছর প্রকৃত ইতিহাস জানাতে হবে।

সন্মনানা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীরোত্তমের সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা শাহ মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের হাজী হোসেন আহমেদ, একেএম কামরুজ্জামান, ইব্রাহিম খান, মহসিন সরকার, নুরুল আলম মিয়া, নান্নু মিয়া, খন্দকার তৌহিদুর রহমান, শরীফ হোসেন, আবু সালেহ, এমএম মোস্তফা কামাল, আখতার হোসেন চেয়ারপারসনের কার্যালয়ের রিয়াজ উদ্দিন নসু ও মিডিয়া উইংয়ের শায়রুল কবির খান প্রমূখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা