রাজনীতি

স্বাস্থ্য সচিব ও বেক্সিমকোর পরস্পর বিরোধী বক্তব্য দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য সচিব ও বেক্সিমকোর পরস্পর বিরোধী বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “সরকারের স্বাস্থ্য সচিব বলছেন সরকার টু সরকার চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে টিকা কিনবে। অপরদিকে বেক্সিমকো বলছে সরকারের সঙ্গে চুক্তি হয়নি। এটা বাণিজ্যিক চুক্তি। তাদের এই পরস্পর বিরোধী বক্তব্য অত্যন্ত দুঃখজনক।”

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে ১১ নম্বর তালতলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় তিনি একথা বলেন।

রিজভী বলেন, “একদিকে দেশে চিকিৎসা নেই। করোনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। অপরদিকে টিকা নিয়ে সরকারের তেলেসমাতি চলছেই। করোনার টিকা নিয়ে সরকারের স্বাস্থ্য সচিব এবং বেক্সিমকোর বিপরীতমুখী বক্তব্যেই বোঝা যায় সরকারের বেহাল অবস্থা চলছে।”

তিনি বলেন, যখন অন্যায় হয়, অবিচার হয়, আমাদের গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়, আমাদের কথা বলার স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, নাগরিকদের চলাফেরার স্বাধীনতা যখন অবরুদ্ধ করা হয়, তখন আমরা রাজপথে তীব্র গতিতে আন্দোলন করি। আমাদের লক্ষ্যই হচ্ছে মানব কল্যাণ।

বিএনপির এই নেতা বলেন, “আজ দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে। সরকারের এদিকে খেয়াল নেই। এই শীতের সময়ে শিমসহ অন্য জিনিসের দাম কমে। কিন্তু হাসিনার আমলে এই দামের কমতি নেই। পেঁয়াজ-চাল-কাঁচা মরিচে হাত দিলে হাত পুড়ে যাবে। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জোর করে ক্ষমতায় এসেছে বলেই দেশের এ অবস্থা। জনগণ থাক আর না থাক তাদের কিছুই আসে যায় না।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা