প্রতীকী ছবি
স্বাস্থ্য

মঙ্গলবার থেকে দেশে বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা টিকার বুস্টার ডোজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর জানিয়েছেন, ‘আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে দেয়া হবে।’

কতগুলো সেন্টারে দেয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা যাবে বলে জানান তিনি।

ডা. আহামেদুল কবীর জানান, ‘যাদের টিকা দেয়া হবে তাদের কাছে এসএমএস যাবে। যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ-যাদের বয়স ৬০ এর বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।’

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা