জাতীয়

টিকার দ্বিতীয় চালান আসছে চলতি মাসে

নিজস্ব প্রতিবেদক : করোনা টিকার দ্বিতীয় চালান চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে সচিবালয় ক্লিনিকে টিকা নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

স্বাস্থ্য সচিব বলেন, ‘ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন। টিকা নেয়ার বয়স এখন আর কমানো হবে না। সব কিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই। আমরা খুব ইজিলি সময় নিয়ে আরও সুন্দর ও সুষ্ঠুভাবে... এখনো খুবই চমৎকারভাবে চলছে... সময় যেহেতু আমাদের হাতে আছে আরও সুন্দরভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করতে পারি।’স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, ‘আমাদের টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই। আমরা খুব ইজিলি সময় নিয়ে আরও সুন্দর ও সুষ্ঠুভাবে... এখনো খুবই চমৎকারভাবে চলছে... সময় যেহেতু আমাদের হাতে আছে আরও সুন্দরভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করতে পারি।’

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, ‘আমাদের যে জাতীয় টেকনিক্যাল কমিটি আছে তারা সহজে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে এটা এন্টিবডি হতে আমাদের আরেকটু সময় বেশি লাগবে। এর অর্থ হল ৪ সপ্তাহ আগে ছিল এখন আমরা ৮ সপ্তাহ করে দিয়েছি। এতে কিন্তু আমরা বিরাট একটি গ্যাপ পাচ্ছি।’

বয়সসীমা নির্ধারণে পুনর্বিবেচনা করছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এখনো এটা করিনি। কারণ আমরা চাচ্ছি একটি সুশৃঙ্খল পরিবেশে, উৎসবমুখর পরিবেশে জুন-জুলাই পর্যন্ত কন্টিনিউ করতে। টিকা দিয়ে কেউ যাতে বের হয়ে মন্তব্য করতে না পারে, এখানে খারাপ অবস্থা হচ্ছে বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা