রাজনীতি

ভালো আছেন মওদুদ, চেয়েছেন দেশবাসীর দোয়া

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন এবং দেশবাসীর দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে হাসপাতালে গিয়ে অসুস্থ মওদুদ আহমদকে দেখে আসার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন। উনি আমার সাথে কথা বলেছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমি উনার সাথে কথা বলেছি। উনি বলেছেন ভালো বোধ করছেন। আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সাহেবের সাথে কথা বলেছি। আগামীকাল তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেস মেকার আছে।”

গত ২৯ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমান বৃদ্ধি পেয়েছে বলে চিকিৎসকরা জানান।

তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছে। গতকাল তার নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে নিবিড় পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত হৃদযন্ত্রের একটি স্থায়ী পেস মেকার বসানোর সিদ্ধান্ত হয়।

১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে মওদুদ আহমদও দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। পরে সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।

এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ পল্লী কবি হিসেবে খ্যাত কবি জসীম উদ্দীনের মেয়ে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা