রাজনীতি

ইসি সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে বামজোট

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে বামপন্থি দলগুলো ইসি সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে।

বুধবার (৬ জানুয়ারি) ইসি ঘেরাও কর্মসূচি শুরু করে বাম গণতান্ত্রিক জোট। তবে পুলিশি বাধায় শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স হাসপাতালের উল্টো দিকের সড়কেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হয়। পরে সেখানেই কর্মসূচি পালন করে তারা।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোটের মুখ্য সমন্বয়ক কাফী রতন। নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ নির্বাচন কমিশন ভোট ডাকাতির আয়োজন করেছিল। এ নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীন সরকারকে পুনরায় ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছিল। এরপর ইভিএমের মাধ্যমে হয়েছে ডিজিটাল জালিয়াতি। সরকারের দেওয়া তালিকা এখান (ইসি) থেকে ঘোষণা দেওয়া হয়। এখানে নির্বাচনের নামে নাটক হয়, জনগণের টাকার অপচয় হয়। ’

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক এবং দুর্নীতিগ্রস্ত এ কমিশনের আর কোনো নির্বাচনের আয়োজন করার নৈতিকতা নেই। আজিজ কমিশনের মতোই হুদা কমিশনকেও পদত্যাগ করতে হবে। সরকার এবং এ নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই বাংলাদেশের জনগণের ওপর চেপে বসে থাকার। ’

এর পাশাপশি বক্তব্যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে এ কমিশনের বিরুদ্ধে তদন্ত করার দাবিও তোলেন কাফী রতন। আর সেখানেও কোনো বিচার না হলে দেশের জনগণই এ কমিশনের বিচার করবেন বলে জানান তিনি।

বাসদের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে ঘেরাও কর্মসূচিতে অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলামসহ বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা