রাজনীতি

ভোট কোনোভাবেই সুষ্ঠু হওয়ার সুযোগ নেই : জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে ভোটার বিহীন নির্বাচন করেছে সরকার। এ উপ-নির্বাচনও সেভাবে করার চেষ্টা করছে। ভোট কোনোভাবেই সুষ্ঠু হওয়ার সুযোগ নেই।

এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের জনপ্রিয়তা যাচাই করার উত্তম পন্থা ছিল। তারা কতটুকু জনপ্রিয়- এ আসন থেকেই বুঝতে পারত। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের দখলদারিত্ব বজায় রেখে, ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করেছে। এ আসনে ভোটের কোনো পরিবেশ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১০টায় আব্দুল্লাহপুর মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, রাজউকের ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে গিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সেখানে আটটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মধ্যে চারটি নষ্ট। প্রিজাইডিং অফিসার আওয়ামী লীগের এক পোলিং এজেন্টকে অন্যের ভোট দিতে পাঠিয়েছেন। আমি তখন জানতে চাইলাম, কেন এমন কাজ করলেন? সেই অফিসার বললেন, ‘আমি দুঃখিত। ’ এটা হলো ভোটের অবস্থা। তাহলে আপনারাই বলেন, কীভাবে ভোট সুষ্ঠু হবে?

জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, জনগণ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন না। ভোটের আগে আমরা যে শঙ্কাগুলো করেছিলাম সেগুলোর সব আজ বাস্তবে রূপ নিয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছেন। ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে প্রতিটা কেন্দ্রের সামনে তারা জড়ো করেছেন। সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারছেন না। ভয়-ভীতিও দেখানো হচ্ছে। শুধু আওয়ামী সন্ত্রাসীরা নয়, সঙ্গে পুলিশও ভয়-ভীতি দেখাচ্ছে। আমাদের নেতাকর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। দুই-একটি কেন্দ্রে আমাদের এজেন্ট ঢুকলেও বাকি সব সেন্টার থেকে আমাদের এজেন্ট বের করে দেওয়া হচ্ছে।

অতীতের ভোটের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে জনগণ যতবার ভোট দিতে পেরেছেন, ততবারই বিএনপির বিজয় হয়েছে। এবারও যদি জনগণ ভোট দিতে পারতেন বা পারেন তাহলে অবশ্যই ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা ভোটে আছি। জনগণ ভোট দেওয়ার চেষ্টা করছেন। জনগণ কতটুকু ভোট দিতে পারবেন, এটা নিয়ে সন্দেহ আছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা