রাজনীতি

‘খোকাকে সম্মান জানাতে সরকারের বিদায় ঘণ্টা বাজাতে হবে’

নিজস্ব প্রতিবেদক : সরকারের বিদায় ঘণ্টা বাজিয়েই অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘সাদেক হোসেন খোকা বাংলাদেশে একজনই। তিনি আওয়ামী লীগের সভাপতিকে নির্বাচনে হারাতে পারতেন। তিনি আন্দোলনের কারিগর ছিলেন ছাত্রজীবন থেকেই। তাকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা বললে ভুল হবে, তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। খোকা সফল মেয়র ছিলেন।’

তিনি আরও বলেন, পরিষ্কার করে আমি এক লাইনে বলি, ‘এ সরকার ক্ষমতায় থাকা মানেই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা অপমানিত হওয়া। এ সরকার ক্ষমতায় থাকা মানে দেশের স্বাধীনতা না থাকা। সেজন্য উঠে দাঁড়াতে হবে। সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে এ সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, মিয়া মোহাম্মাদ আনোয়ার, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা