রাজনীতি

‘বাহির থেকে লোক এনে ভোট কেন্দ্র দখলের চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিভিন্ন থানা থেকে লোক এনে আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে এখানে ভোটের পরিবেশ নেই। আমরা শুনেছি আওয়ামী লীগ বিভিন্ন থানা থেকে লোক এনে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। তারপরও জনগণ আমাদের সাথে থাকায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি সফল হবো।’

বুধবার (১১ নভেম্বর) নিজ নির্বাচনী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর এ অভিযোগ করনে। তিনি বলেন, ‘গত ২৪ অক্টোবর থেকে প্রশাসনের অনুমতি নিয়েও কর্মসূচি করতে পারিনি, প্রতিটি গণসংযোগে আওয়ামী লীগ বাধার সৃষ্টি করেছে।’

জাহাঙ্গীর আরও অভিযোগ করেন, ‘গত ৭ নভেম্বর গভীর রাতে ৪৭ নম্বর ওয়ার্ডে একটি ব্যানার নির্ভর ঘরে আওয়ামী লীগ নিজেরা আগুন দিয়ে ঢাকা-১৮ আসনের বিএনপির ২৩৫ জন নেতার নামে মামলা দেওয়া হয়েছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে। এমনও বলা হচ্ছে, ১২ তারিখের আগে যদি কাউকে এলাকায় দেখা যায় তাদের মেরে ফেলা হবে। মহিলা কর্মীরাও নিস্তার পাচ্ছে না। এভাবেই চলছে।’

তিনি বলেন, ‘আমরা যখন পুলিশকে বলি এসব ঘটনায় মামলা কেন নিচ্ছেন না? জবাবে তারা বলে ওপরে যোগাযোগ করেন। নির্বাচনের সময় ওপর বলতে যা বুঝি নির্বাচন কমিশন। আমরা তাদের সাথেও দুইবার মিটিং করেছি কোনো সহযোগিতা পাইনি। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন সবাই পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। এ কারণে ভোটারাও শঙ্কিত।’

দেশের শতকরা ৮০ ভাগ মানুষ খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে সমর্থন করে উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘যখন একটি রাষ্ট্র যখন ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেখানে আমরা নিরুপায় হয়ে যাই। তারপরও জনগণকে সাথে নিয়ে এসব সন্ত্রাস প্রতিহত করার চেষ্টা করবো। ভোটাদের যদি ভোট কেন্দ্রে যেতে দেয়া না হয়, আমাদেও পোলিং এজেন্টদের যদি বের করে দেয়া হয় তাহলে জনগণ যে সিদ্ধান্ত নিবে সেই অনুযায়ী কাজ করবো।’

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার (১২ নভেম্বর)। এ জন্য আজকের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এই আসনে মোট ওয়ার্ড রয়েছে ১৪টি, কেন্দ্র রয়েছে ২১৭টি। মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ১১৬ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ২ লাখ ৮০ হাজার ৯৮১ জন আর পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন।

রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত কমিশন। একই সঙ্গে নেওয়া হয়েছে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা