রাজনীতি

‌‌‘শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী ততদিন নিরাপদ’

নিজস্ব প্রতিধি, লালমনিরহাট : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে মানুষকে খুশি করেন। তিনি আজ দেশের ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী ততদিন নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। আর এ কারণেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তার মঙ্গল কামনায় দেশবাসী প্রার্থনা করে। শেখ হাসিনার জন্যই দেশের মানুষ আমাদেরও ভালোবাসে। তাই আগামীদিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে যুবলীগের সব নেতাকর্মীকে এক হতে হবে।

শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্বের মানুষ আজ হতবাক। বিএনপি-জামায়াতের লুটপাট করে রেখে যাওয়া অচল অর্থনীতিকে সচল করে দেশের মানুষকে সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছেন তিনি। শেখ হাসিনা যতদিন, দেশের উন্নয়ন ততদিন। উন্নয়নের গতি ধরে রাখতে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগের প্রতি দেশবাসীর ভালোবাসা দেখে কুচক্রি বিএনপি-জামায়াত দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা কখনই হতে দেবে না। কুচক্রিমহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে, যোগ করেন মন্ত্রী।

আদিতমারী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ হযরত আলীর সঞ্চলনায় উপজেলা মিলনায়তনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সারপুকুরের ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান, উপজেলা যুবলীগের সম্পাদক কৃষ্ণকান্ত বিদুর, সহ-সভাপতি নবী হোসেন ও উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাঈদুল ইসলাম বাবু।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা