সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপিই পারে সার্বভৌমত্ব রক্ষা করতে

নিজস্ব প্রতিবেদক : বিএনপিই পারে দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে উল্লেখ করে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আরও সতর্ক হতে হবে।

আরও পড়ুন : মাঠ প্রশাসনই আসল সরকার

সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘গণহত্যাকারী খুনি হাসিনা’ ও তার দোসরদের দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি ।

দুদু বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে নির্বাচন করতে পারে এটা আমাদের আপত্তি নাই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সে ক্ষেত্রে আমাদের আপত্তি আছে।

আরও পড়ুন : আজ প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি

তিনি বলেন, বাজারের অবস্থা ভালো না। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকার নাই। দেশ এক অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জন্য সরকারকে শক্ত হতে হবে। এসব নিয়ন্ত্রণ করতে হবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, একটা পরিবারের একজন মানুষও ভালো না। সেটা হলো শেখ মুজিবুরের পরিবার। শেখ মুজিবুর রহমান ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সারাদেশে ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি শেখ (মুজিবুর রহমান) ক্ষমতায় থাকা অবস্থায় বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। দুর্ভিক্ষ লাগিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। রক্ষী বাহিনী তৈরি করে তিন বছরে বিরোধী দলের চল্লিশ হাজারের উপরে নেতাকর্মীকে হত্যা করেছিল। শেখ মুজিবুর রহমানের দুটি কন্যা বেঁচে গিয়েছিল। তাদের আবার দুটি করে সন্তান তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে। এরকম চোর পরিবার বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন : আন্দোলন স্থগিত করলেন চিকিৎসকরা

তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে। সেটার আলামত এখন কিছু কিছু দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্র এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে। বাংলাদেশের পুনরগণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্ব। এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বিএনপিকে ক্ষমতায় আনলে, বিএনপিই পারবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। বিএনপি পারে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে। বিএনপি জানে কীভাবে গরীব মানুষের পাশে দাঁড়াতে হয়। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেখতে পাবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা