ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে
রাজনীতি
উপ-নির্বাচন

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে এ আসনের একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে।

এর আগে বুধবার ভোট কেন্দ্রগুলোয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ছয়টি রাজনৈতিক দলের ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনের নিবন্ধিত ভোটার মোট পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন ও নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে আই ই এস কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবীব হাসানের।

অপরদিকে সিরাজগঞ্জ-১ আসনে লড়ছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। ভোটগ্রহণ উপলক্ষে শুধু নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি সব অফিস খোলা থাকছে। তবে ভোটারদের ভোট দেয়ার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা