রাজনীতি

কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। রাজনৈতিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বুধবার রাত ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাজার থেকে বাড়ি ফেরার পর তিনজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে।

এ সময় হামলা ঠেকাতে এগিয়ে এলে স্থানীয় বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলায় অংশ নেওয়া তিনজনই ঢাকা থেকে মিঠামইনে এসেছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার একটি ঘটনায় এর আগে দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছিল।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা