কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

আমাদের অস্তিত্ব নির্ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার উপর: খাদ্য সচিব

কিশোরগঞ্জ প্রতিনিধি

খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, “আমাদের অস্তিত্ব নির্ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার উপর।’’ যে জন্য তিনি কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের আঠারো কোটি জনগণের মুখে যারা আহার তুলে দেন তাঁদের প্রতি আমার সালাম। পৃথিবীতে খাদ্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। কৃষকদের পরিশ্রমের কারণে আমাদের সামান্য পরিমাণ খাদ্য বাহির থেকে আমদানি করতে হয়।’’

বৃহস্পতিবার(২৪ এপ্রিল) কিশোরগঞ্জের মিঠামইনে খাদ্য সচিব অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে ও মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে মিঠামইন খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুরাইয়া খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ- পরিচালক ড. মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা