ছবি: সংগৃহিত
রাজনীতি

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে সাংগঠনিক তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১২ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং দলের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। দলীয় ইউনিটগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি দ্রুত জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা আয়োজনের দায়িত্ব মহাসচিবকে দেওয়া হয়েছে।

সভায় জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দলের বক্তব্যকে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে এর জবাবে দলীয় অবস্থান জনগণের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর এবং দুই দেশের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়েও আলোচনা হয়। এসব সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়।

দেশে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

বৈঠক শেষে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত নেতাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা